29/09/2026
🇮🇹 ইতালির বোলজানো (Bolzano) শহরের সারেন্তিনা এলাকায় ঘটেছে এক অত্যন্ত মর্মান্তিক ও বুকফাটা সড়ক দুর্ঘটনা; ঘাতক গাড়ির মারাত্মক আঘাতে ঘটনাস্থলেই প্রান হারিয়েছে প্রবাসী বাংলাদেশি জাকির হোসেনের মাত্র ৫ বছর বয়সী অবুঝ কন্যাসন্তান!(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)
~ পথ পার হওয়ার মুহূর্তে কোনো কিছু বুঝে ওঠার আগেই বেপরোয়া একটি গাড়ি এসে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক পরিণতি ঘটে। হাসপাতালে নেওয়ারও সুযোগ মেলেনি এই নিষ্পাপ ছোট্ট পরীকে।
পরবাসের মাটিতে রুজি-রোজগারের কঠোর সংগ্রামের মাঝে এক প্রবাসী পরিবারের ওপর নেমে এলো এক বিভীষিকাময় শোকের কালো ছায়া। ইতালির বোলজানোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি জাকির হোসেনের ৫ বছরের ফুটফুটে শিশুসন্তান পথ পারাপারের সময় মুহূর্তের মধ্যেই সড়ক দুর্ঘটনার শিকার হয়। গাড়ির প্রচণ্ড ধাক্কায় মারাত্মক আঘাত পেয়ে রক্তাপ্লুত অবস্থায় নিষ্পাপ শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
চোখের সামনে কলিজার টুকরো কন্যাসন্তানের এই আকস্মিক ও নৃশংস মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা-বাবা ও স্বজনেরা। পরবাসের বুকে নিজের চোখের সামনে এভাবে ছোট্ট শিশুর অকাল বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না প্রবাসী বাংলাদেশিরা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বোলজানো এবং সারেন্তিনা এলাকার পুরো বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে নেমে এসেছে স্তব্ধতা ও কান্নার রোল।
স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা নিহতের শোকসন্তপ্ত বাবা জাকির হোসেন ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আমি প্রায় ৬ মাসের মতো উনার সাথে একই বাসায় ছিলাম; তিনি ছিলেন একজন অত্যন্ত প্রিয় ভাই এবং বড় মনের মানুষ। আমার কতটা কষ্ট হচ্ছে এবং আমি কতটা শোকাহত, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আল্লাহ তায়ালা যেন তাঁর মেয়ের এই মর্মান্তিক আকস্মিক মৃত্যুর শোক সইবার জন্য তাঁকে সবরে জামিল দান করেন। আমার মনটা ভীষণ ভারী হয়ে আছে। আপনারা সবাই দয়া করে তাঁর ও তাঁর পরিবারের জন্য দোয়া করবেন।
নিষ্পাপ এই শিশুটির রুহের মাগফিরাত কামনা করে সকলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, যেন স্বজনহারা এই পরিবারকে শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।