12/06/2021
পড়ালেখা VS ফিল্মমেকার!
ক্লাস ৯থেকেই ক্যামেরা নিয়ে কাজ করার ভুত চাপিয়ে আজ এত বছর পার করছি, ফ্রেম সেন্স ডেভলপের জন্য প্রচুর প্রয়োজনীয়- অপ্রয়োজনীয় ছবি উঠিয়েছি! এখনো ফ্রেম সেন্সটা অতটা সবল হয়ে ওঠেনি। আশার কথা হচ্ছে, আমি একটা শর্ট ফিল্ম বানানোর কাজে হাত দিয়েছিলাম এবং কারিগরি জটিলতায় আমি ব্যার্থ হই! গতবছরের অক্টোবর থেকে শুরু করে দুইবার টানা শুট করেও আমি ব্যার্থ হই!তাউসিফ, রিয়াজুল, রিদওয়ান সহ অনেকেই মন খারাপ করে, আমার এক বন্ধু আমাকে রীতিমতো এও বলেছে আমি জীবনে কোনোদিন ফিল্ম বানাতে পারবো না(যদিও এটা সে আমাকে জ্বলে ওঠার জন্য বলেছিলো)। 'ভালো-বাসা চাই' প্রজেক্টটি যখন ক্যান্সেল করি তখন আমি একা রুমে বসে কেঁদেছিলাম! কেমন কষ্ট পেয়েছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি। ইভান ভাইয়া আমার শর্টফিল্মে আমাকে কত সাহস জুগিয়েছিলো, কিভাবে সাহায্য করেছিলো সেটা আমিই জানি। আমি এই প্রজেক্ট একদিন আবার জীবিত করবো, ইনশাআল্লাহ! এই ব্যার্থতার গল্প বললাম কেনো জানেন? এই ব্যার্থতা আমাকে শিখিয়েছে ফিল্মমেকার হওয়া চাট্টিখানি কথা নাহ, এতো সহজ না। এই ব্যার্থতা আমাকে শিক্ষিত করেছে।
প্রজেক্টে ব্যার্থ হওয়ার পর শান্ত ভাই আমাকে সাথে নিয়ে ওনার টিমে কাজ করার সুযোগ দিয়েছিলেন। অনেক কিছু শিখেছি উনার থেকে। একটা শর্ট ফিল্মে কাজও করেছি ওনার আন্ডারে। সামনে সব ঠিক থাকলে আরো একটা সুন্দর প্রজেক্ট নামাবো।
এইবার আসি পড়ালেখা নিয়ে, ক্লাস ফোর পর্যন্ত আমি ভালো ছাত্র ছিলাম। এরপর আমার মাঝে আর কোনো ভালো ছাত্রের গুণ অবশিষ্ট ছিলো না, হয়ে যায় বেকবেঞ্চার! চায়না থেকে সেমিস্টার ব্রেকে দেশে আসছি সেই ব্রেকটা আর শেষের নাম গন্ধও নেই। আমি অপেক্ষায় আছি।
২১এর মধ্যে যদি পড়ালেখা নিয়ে কোনো কুল কিনারা না করতে পারি তাহলে ঢাকায় গিয়ে কাজ করা শুরু করে দিবো। পড়ালেখার পাশাপাশি প্রোডাকশন টিমের সাথে কাজ করবো। ফিল্মমেকার হবো মানে হবো!
আল্লাহ আমার সহায় হোন! আমীন।💙
পুনশ্চ১- ব্যার্থতার গল্প বলতে খারাপ লাগে না, আমি বিশ্বাস করি একদিন আমি ভালো মানুষ হবো। ব্যার্থতায় না হেসে নিজের চেয়ার শক্ত করার ব্যবস্থা করি। আমরা প্রায়ই যে ভুলটা করি সেটা হচ্ছে অন্যের ব্যার্থতা দেখে হাসতে গিয়ে নিজের গদি থেকে ছিটকে পড়ি।
(ভিডিও- রিফাত) [অক্লান্ত পরিশ্রম করেছে ছেলেটা, দিনরাত দেখে নাই এমনভাবে কাজ করেছে ও।]
Post from Shafayat Kabir Shahi